আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের সরকারের পতনের পরও হিংসা অব্যাহত কাজাখস্তানে। দেশটির পুলিশ, সামরিক ও অসামরিক মিলিয়ে কার্যত মৃত্যু মিছিল চলছে । পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে কাজাখস্তান। রাশিয়া ও বেশ কয়েকটি প্রতিবেশী দেশ কাজাখস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি।
আরও পড়ুন:
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কয়েকদিন আগে কাজাখস্তানের ঝানাওজেন শহরে বিক্ষোভ শুরু হয়। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। একপর্যায়ে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। এরপরেই প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট।
দুই সপ্তাহের জন্য জারি করা হয় দেশব্যাপী জরুরি অবস্থা। এরপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।আরও পড়ুন:
উল্লেখ্য সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৯৯১ সালে গঠিত হয় কাজাখস্তান। স্বাধীন দেশ গঠনের পর থেকে সেখানে এটিই সবচেয়ে বড় রাজনৈতিক সংকট বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: