ঢাকা, ৭ জানুয়ারি: ভোট দিয়ে ফের বিএনপিকে তির দাগলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা সিটি কলেজের ভোটকেন্দ্রে ভোট দেন শেখ হাসিনা। তারপরই সাংবাদিকদের তিনি বলেন, "আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। গণতন্ত্র ছাড়া আমরা কোনও উন্নয়ন করতে পারব না।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষ তাদের ভোট ও ভাতের অধিকার পেয়েছে।” এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, “আমাকে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে হবে, তাই তো? কার কাছে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করব, একটি সন্ত্রাসী দলের কাছে? না।"আরও পড়ুন:
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন তিনি বা তার দল জনগণের কাছেই দায়বদ্ধ। জনগণ আমাকে গ্রহণ করছে কি করছে না, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, "আমি সব সময় আস্থাশীল। কারণ, মানুষ আমার সঙ্গে আছে।
ইনশাআল্লাহ জনগণ নৌকা মার্কায় ভোট দেবে।" এদিন বিএনপিকে সন্ত্রাসী দলের সঙ্গে তুলনা করে শেখ হাসিনা বলেন, "তারা কখনও নির্বাচনে বিশ্বাস করেনি। কারণ, বিএনপির প্রতিষ্ঠা হয়েছে সামরিক-স্বৈরাচারের মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে। সেনা আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করার পর এই বিএনপি দল গঠন হয়েছে। এরা ভোট কারচুপি আর ভোট সিল মারা, মানুষের ভোট কেড়ে নেওয়া এটা তাদের চরিত্র। সেই সুযোগটা তারা এখন পাচ্ছে না।"