পুবের কলম ওয়েব ডেস্ক: পূর্ব ইউক্রেনের বৃহত্তম শিল্প শহর দোনেৎস্ক। কালমিয়াস নদীর তীরে অবস্থিত এ অঞ্চলটির পুরো নিয়ন্ত্রণ পেলেই শেষ হবে যুদ্ধ। ইউক্রেন অভিযানের ২১৭তম দিনে এ কথা বললেন রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী দোনেৎস্ক পুরোপুরি স্বাধীনতার আগে পর্যন্ত আক্রমণ অব্যাহত রাখবে রাশিয়া।’
আরও পড়ুন:
ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল ও জেলেনস্কি সরকারকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে গত ২৪ ফেব্রুয়ারি অভিযানে নামে রাশিয়ার সেনা।
কিন্তু পশ্চিমা সহায়তায় শক্ত প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেন। ফলে পিছু হটতে বাধ্য হয় রাশিয়া।আরও পড়ুন:
এই পরিস্থিতিতে পরিকল্পনা পরিবর্তন করে লুহানস্ক; দোনেৎস্ক; জাপোরিজঝিয়া ও খেরসনকে রাশিয়াভুক্ত করতে গণভোটের আয়োজন করে মস্কো। ৫ দিন ধরে চলা ভোট শেষ হয় মঙ্গলবার। বুধবার গণভোট থেকে প্রাপ্ত আংশিক ফলাফল বলছে; ব্যাপক সংখ্যক মানুষ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে মত দিয়েছে। তবে এই গণভোটকে ‘জালিয়াতি’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও তার মিত্র দেশগুলো। রুশ দখলে থাকা এই চার অঞ্চল ইউক্রেনের মোট ভূমির প্রায় ১৫ শতাংশ