০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘পুলওয়ামায় জওয়ানদের আত্মত্যাগ আমরা কোনোদিন ভুলব না’, শহিদদের শ্রদ্ধা জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারত তার বীর সন্তানদের হারিয়েছিলেন। পুলওয়ামার বিস্ফোরণে শহিদ হয়েছিলেন ৪০ জন বীর সিআরপিএফ জওয়ান। আজ সেই দিন ভারতের জন্য আজ কালা দিবস। আজ সেই দিনকে স্মরণ  করে শহিদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এক ট্যুইট করে বলেন, ‘আজকের দিনে পুলওয়ামায় যে বীরদের হারিয়েছি তাঁদের স্মরণ করছি। তাঁদের এই আত্মত্যাগ আমরা কোনওদিন ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী দেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে।”

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ জওয়ানের একটি কনভয় যাচ্ছিল। আচমকা বিস্ফোরণ ঘটে। সেই সময় বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায়। ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় জওয়ানদের দেহ। মৃত্যু হয় ভারতের ৪০ জন বীর সন্তানের।   এই হামলার দায় স্বীকার করে মাসুদ আজহারের নেতৃত্বাধীন পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদ। এই হামলায় প্রতিবাদে গর্জে ওঠে ভারত। সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। সাড়ে তিনটে নাগাদ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে বায়ুসেনার মিরাজ ২০০০ ফাইটার বিমান। বেছে বেছে হামলা চালানো হয় জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটিগুলিতে।

আরও পড়ুন: সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বহু ভারতীয় ওমরাহযাত্রী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি

আরও পড়ুন: ভারতে বিনিয়োগের এটাই সেরা সময়: মোদি

আরও পড়ুন: মহালয়ার শুভেচ্ছা জানিয়ে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রী Narendra Modi-র
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘পুলওয়ামায় জওয়ানদের আত্মত্যাগ আমরা কোনোদিন ভুলব না’, শহিদদের শ্রদ্ধা জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার