২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণবঙ্গে বর্ষা কবে, জানাল আবহাওয়ার দফতর

পুবের কলম প্রতিবেদক: ভরা বর্ষাকালে তেমন বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি হলেও আপাতত আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে জুড়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তাপমাত্রা কিছুটা বাড়বে। ফলে একদিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতায়। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

মৌসম ভবন জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নিচের দিকের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। দক্ষিণবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও বেশি রয়েছে তাই আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। একটানা বা ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

আরও পড়ুন: প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী

মৌসুমী অক্ষরেখা জয়শলমের থেকে কোটা এবং গুনা হয়ে ছত্রিশগড় ও মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার উপর দিয়ে ওড়িশার পুরী হয়ে একেবারে বঙ্গোপসাগরের পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও আরও একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর মধ্য আরব সাগর পর্যন্ত। যে নিম্নচাপ ঝাড়খন্ড এলাকায় তৈরি হয়েছিল সেটি ক্রমশ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে এগিয়ে গেছে।

আরও পড়ুন: ভারী তুষারপাত ও বৃষ্টির জেরে স্থবির হিমাচল প্রদেশ, বন্ধ ১২৫০টিরও বেশি রাস্তা

আবহাওয়াবিদরা মনে করছেন আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। ওড়িশা উপকূলে সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি

সর্বধিক পাঠিত

যুদ্ধের আশঙ্কা: এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর সমস্ত উড়ান স্থগিত, ইজ়রায়েলে ভারতীয়দের জন্য সতর্কতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণবঙ্গে বর্ষা কবে, জানাল আবহাওয়ার দফতর

আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার