পুবের কলম ওয়েবডেস্কঃ মাছ শিকার করতে গিয়ে হল মৃত্যু। ভাবছেন এও কি সম্ভব? মাছ ধরতে গিয়ে মৃত্যু, তবে মাছটি যে সে মাছ ছিলনা, ছিল ইল মাছ। তাকে শিকার করতে গিয়ে নিহত হয়েছে একটি কুমির।
আরও পড়ুন:
যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে একটি জলাশয়ে ছিল কুমিরটি, সেখানেই ছিল ইলটি। কুমিরটা ইলকে শিকার করতে যাওয়া মাত্রই তার লেজের থেকে নির্গত হয় কারেন্ট। প্রায় ৮৬০ ভোল্টের কারেন্ট মারে ইলটি। ভিডিওতে দেখা যাচ্ছে কুমিরটি ঘটনাস্থলেই ছটফটিয়ে মারা যাচ্ছে।
সাধারণত শিকারীর হাত থেকে নিজেকে বাঁচাতে নিজের শরীরে প্রচুর বিদ্যুৎ উৎপন্ন করে ইল। এইক্ষেত্রেও তার ব্যতিক্রম হ্য়নি। তবে কুমির এবং ইল দুজনেই মারা গিয়েছে এই ক্ষেত্রে।আরও পড়ুন:
https://twitter.com/zubinashara/status/1472087473933197327?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1472087473933197327%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Falligator-killed-by-the-electricity-shock-generated-by-eel-fish-dgtlv%2Fcid%2F1326678