পুবের কলম, ওয়েবডেস্ক: পরিবারে অশান্তি, তার জেরেই এক কোপে স্ত্রী'র মুন্ডু ধড় থেকে আলাদা করে দিল স্বামী। শুধু তাই নয় কাটা মুন্ডু বেঞ্চে রেখে দিব্যি তার পাশে বসে থাকল সে। হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। গোটা দুনিয়া আজ যেখানে প্রেম দিবস পালন করতে ব্যস্ত সেখানে এই ধরনের ঘটনায় ফের শিহরিত সমাজ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, পটাশপুরে চিস্তিপুর গ্রামের বাসিন্দা গৌতম গুছাইত, বুধবার স্ত্রী ফুলরানি গুছাইতকে নৃশংসভাবে খুন করেছে। তার পর সেই কাটা মুন্ডু হাতে নিয়ে রাস্তায় বের হয়ে চিৎকার করতে থাকে সে। বেশ কিছুক্ষণ কাটা মুন্ডু হাতে রাস্তায় ঘোরাঘুরির পর একটি বেঞ্চে গিয়ে বসে পড়ে গৌতম।
তার রণচণ্ডী মূর্তি দেখে স্থানীয়রাও ভয়ে সিঁটিয়ে যায়। প্রতিবেশীরা জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীয়ের মধ্যে অশান্তি চলছিল। তার জেরে বুধবার স্ত্রীকে তিনি খুন করেছেন বলেই মনে করছেন তাঁরা।আরও পড়ুন:
গ্রামের কয়েক জন জানিয়েছেন, স্ত্রীকে খুন করার পর তাঁর কাটা মাথা হাতে নিয়ে এগরা-বাজকুলের রাস্তায় চিৎকার করতে থাকে সে। কিছুক্ষণ এদিন-ওদিক ছোটাছুটির পর কাটা মুন্ডু হাতে নিজেই দড়ি দিয়ে একটি জায়গা ঘিরে নিয়ে সেখানে একটি বেঞ্চ পেতে বসে পড়ে। পাশে রাখে ওই কাটা মুন্ডু। হাতে রাখা ছিল কাটারি।
ওই ভাবে হাতে রক্তমাখা অস্ত্র হাতে নিয়ে ঠায় বসে থাকে গৌতম।আরও পড়ুন:
কিছুক্ষণের মধ্যেই খবর যায় পটাশপুর থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি কাটা মুন্ডু উদ্ধার করেন তদন্তকারীরা। যে ঘরে গৌতম তার স্ত্রীকে খুন করে সেখান থেকে উদ্ধার হয়েছে ধড়বিহীন দেহ। ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠানো হয় দুপুরেই। অন্য দিকে, অভিযুক্তের সঙ্গে সঙ্গে তাঁর বাবা-মাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পটাশপুর থানার পুলিশ।
ঘটনায় তদন্ত শুরু হয়েছে।আরও পড়ুন:
স্থানীয়দের একাংশের দাবি, গৌতমের মানসিকবিকারগ্রস্ত। এর আগে এক বার সে আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় ঢুকে পড়েছিল। গৌতম পেশায় হকারি করে। তাদের এক সন্তান আছে। সে পঞ্চম শ্রেণিতে পড়ে।
আরও পড়ুন:
সিংহের খাঁচায় ঢুকে পড়েছিল। গৌতম পেশায় হকারি করে। তাদের এক সন্তান আছে। সে পঞ্চম শ্রেণিতে পড়ে।
আরও পড়ুন: