১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ নিয়ে কোহলির সঙ্গে আলোচনা নির্বাচকদের!

পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি বছরের জুন মাসে শুরু হতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। প্রতিযোগিতায় তৈরি হওয়ার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি ২০ ম্যাচ পাবে ভারতীয় দল। বিশ্বকাপের কথা মাথায় রেখে আফগানদের বিরুদ্ধে দলে ফেরানো হয়েছে দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। প্রসঙ্গত, জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসতে টি ২০ বিশ্বকাপের আসর। ঘরের মাঠে কিছুদিন আগে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত খেলেন বিরাট কোহলি। প্রতিযোগিতায় সর্বোচ্চ রানও করেন তিনি।

আরও পড়ুন: সোনার পদক পাচ্ছেন Mohsin Naqvi

এদিকে একটি ওয়েবসাইটে জানানো হয়েছে, আফগানদের বিরুদ্ধে দল নির্বাচনের আগে নির্বাচকেরা কিছু বিষয় নিয়ে কোহলির সঙ্গে আলোচনা করেন। বিশ্বকাপে কোহলির থেকে কী প্রত্যাশা করা হচ্ছে, তাও জানানো হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলার সময় প্রধান নির্বাচক অজিত আগরকর দেখা করেন কোহলির সঙ্গে। সেখানেই ওই বৈঠক হয়। তবে আগরকরের সঙ্গে রোহিত শর্মার কোনও কথা হয়েছে কিনা, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা

আরও পড়ুন: সিরাজ, রাহুলদের দলীপ ট্রফিতে চায় BCCI
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বকাপ নিয়ে কোহলির সঙ্গে আলোচনা নির্বাচকদের!

আপডেট : ১০ জানুয়ারী ২০২৪, বুধবার