১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের আপত্তিতে এবার পাকিস্তান থেকে সরছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও!

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে চলতি বছরের এশিয়া কাপ সরে গিয়েছিল পাকিস্তান থেকে। পরবর্তীতে যেটা শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তান যৌথভাবে আয়োজন করেছিল। ২০২৫ সালে আট দলের অংশগ্রহণে এককভাবে চ্যাম্পিয়নস ট্রফির আায়োজক হওয়ার কথা চূড়ান্ত ছিল সেই পাকিস্তানে। সেই মতো তাদের প্রস্তুতিও চলছিল ঠিকঠাক। কিন্তু এশিয়া কাপের মতো এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের ক্ষেত্রেও হঠাৎ করেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। শোনা যাচ্ছে, ভারতের আপত্তিতে চ্যাম্পিয়নস ট্রফির আসর পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশে সরিয়ে নিয়ে যাওয়া হবে। নতুন কোনো ভেন্যুতে অনুষ্ঠিত করা হবে আইসিসি আয়োজিত এই টুর্নামেন্টটি। এশিয়া কাপের মতো এই টুর্মামেন্টটি পাকিস্তান সম্ভাবত এককভাবে আয়োজক হওয়ার সুযোগ পাবে না।

আরও পড়ুন: সোনার পদক পাচ্ছেন Mohsin Naqvi

আট বছর পর ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। এর আগে ২০১৬ সালে শেষবার চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চলছে। যে কারণে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তান সফরে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। ফলে পাকিস্তানে টুর্নামেন্টের আয়োজন করা হলে, সেটাতে ভারতীয় ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন না। এসব জল্পনা-কল্পনার মধ্যে সম্ভাব্য সমাধান হিসেবে যা জানা যাচ্ছে সেটি হলো, টুর্নামেন্টটি অন্য দেশে নিয়ে যাওয়া হবে। ভারত সরকার যদি তার অবস্থান পরিবর্তন না করে, তাহলে টুর্নামেন্টটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে না। তবে এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো প্রতিক্রিয়া জানায়নি। ধরে নেওয়া হচ্ছে, ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ করতে পারে পাকিস্তান। আর যদি পরিবর্তন হয়েই যায়, তাহলে সংযুক্ত আরব আমিরশাহীকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হবে। ম্যাচগুলো দুবাই, আবুধাবি এবং শারজাহতে অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা

আরও পড়ুন: সিরাজ, রাহুলদের দলীপ ট্রফিতে চায় BCCI
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতের আপত্তিতে এবার পাকিস্তান থেকে সরছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও!

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার