পুবের কলম, ওয়েবডেস্কঃ ওয়ার্ল্ড কিকবক্সিংয়ে (world kickboxing) সোনা পেলেন (Kashmiri Girl Wins Gold Medal) ১৩ বছরের ছোট্ট মেয়ে তাজামূল ইসলাম (Tajamul Islam) । কাশ্মীর নিবাসী তাজামূল আন্ডার-১৪ ক্যাটাগোরিতে এই স্বর্ণপদক জয়ী হয়েছেন। গত ২২ অক্টোবর এই আন্ডার -১৪ কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় কায়রোতে। গত ১৮ থেকে ২৪ অক্টোবর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাজামূল। তাজামূল প্রথম কাশ্মীরি মেয়ে যে প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছে।
আরও পড়ুন:
খেলায় তাজামূল ফাইনালে আর্জেটিয়ানার লালিনাকে পরাজিত করে। তাজামূল এই ইভেন্টে আন্ডার -১৪ কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে চারটি বাউট খেলে। যেখানে প্রথম দুটি ম্যাচে সে স্থানীয় প্রতিযোগীদের সঙ্গে অংশ নেয়। তবে তার তৃতীয় ও চতুর্থ বাউটে তার প্রতিযোগীরা ছিল ফ্রান্স ও আর্জেন্টিনার। চূড়ান্ত প্রতিযোগীতার পরে তাজামূল জানান, প্রতিযোগীরা খুব দ্রুত ছিল, কিন্তু আমি আমার মনকে শান্ত রেখেছিলাম।
তাজামূল জন্ম হয় শ্রীনগরের তার্কপোরায়। বান্দিপোরা জেলার তার্কপোরা উত্তর কাশ্মীরের অত্যন্ত প্রত্যন্ত গ্রাম।আরও পড়ুন:
বান্দিপোরার আর্মির গুড উইল স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে তাজামূল। এছাড়াও তাজামূল ব্যান্ড অ্যাম্বাসাডর 'বেটি বেটি বেটি পড়াও' প্রজেক্টে। তাজামূল জানিয়েছেন, ২০১৬ আন্ডার-৯ ক্যাটাগোরিতে অংশগ্রহণ করে। ৯০টি দেশ অংশগ্রহণ করে। আট বছর বয়সেই প্রথম স্বর্ণপদক পায় তাজামূল।