পুবের কলম প্রতিবেদক: মোথাবাড়ি: রবিবাসরীয় এক মেগা রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ মোট ১৬৫ জন স্বেচ্ছায় রক্তদান করলেন। মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর লক্ষীপুর স্ট্যান্ডে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের (ডিওয়াইএফআই) উদ্যোগে দিনভর চলে এই রক্তদান শিবির।
আরও পড়ুন:

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রবীণ সিপিএম নেতা নঈমুদ্দিন শেখ, প্রাক্তন শিক্ষক নেতা সুকেশ ঝা , সংশ্লিষ্ট এলাকার ডিআই এর সম্পাদক আশরাউল হক সহ গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্য বৃন্দ। শিবিরে উদ্যোক্তা ও রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
রক্তের সংকট দূরীকরণে ও মানুষের পাশে থাকার প্রয়াস বলে উদ্যোক্তাদের তরফে সংশ্লিষ্ট ডি ওয়াই এফআই সম্পাদক আশরাউল হক জানান।আরও পড়ুন:
তিনি আরো জানান, প্রতিবছর মানুষের জন্য রক্ত সংকট নিরশনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠন ছাড়াও স্থানীয় মানুষজন সকলেই সহযোগিতা করেন। প্রতিবছর ১০০ জন ওপর রক্তদান করেন।
গত বছর রক্তদান করেছিলেন ১০৪ জন। এবার রক্তদান সব রেকর্ডকে ছাপিয়ে ১৬৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেছেন। রক্তদান শুরু হয়েছিল সকাল ১১ টায়, চলে বিকেল চারটা পর্যন্ত। যুব দলের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। বিপুল সংখ্যক রক্তদানে খুশি ও সকলকে অভিনন্দন জানান।