পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ২২, আহত প্রায় ৫০ থেকে ৬০ জন। বুধবার যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লিউইস্টনে একাধিক স্থানে বন্দুক হামলা চলে বলে খবর। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, একটি বার এবং ওয়ালমার্টের ডিসট্রিবিউশন সেন্টারসহ বিভিন্ন স্থানে চালানো এ বন্দুক হামলার ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এতে ৫০-৬০ জন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন। তবে হতা-হতের সংখ্যা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
লিউসটন পুলিশের মুখপাত্র বলেছেন, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রে এ হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ঘটনা জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে খোঁজখবর রাখছেন বলে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় পুলিশ অফিসের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, এ ঘটনায় ‘সন্দেহভাজন’ এক হামলাকারী এখনও পলাতক রয়েছে।
আরও পড়ুন:
অন্যান্য সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, হামলাকারী একজন নয়, আরও দু-একজন ছিল।
অ্যানড্রোসকগিন কাউন্টির শেরিফের কার্যালয় সন্দেহভাজন দুজন হামলাকারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে। ছবিতে দেখা গেছে, ওই হামলাকারীর দাড়ি রয়েছে। তিনি ফুলহাতা শার্ট ও জিনস পরে আছেন। রাইফেল হাতে তিনি গুলি করার মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। পুলিশি অভিযানের স্বার্থে ঘটনাস্থলের সমস্ত দোকান পাঠ বন্ধ রাখা হয়েছে। লিউইস্টন পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে অবস্থিত এবং রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।আরও পড়ুন: