https://twitter.com/MamataOfficial/status/1529363465550569473?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1529363465550569473%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fcm-mamata-banerjee-expressed-condolence-on-bengali-tourists-died-in-odissa-accident-tmc-mla-to-visit%2F

https://twitter.com/MamataOfficial/status/1529363467643531264?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1529363467643531264%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fcm-mamata-banerjee-expressed-condolence-on-bengali-tourists-died-in-odissa-accident-tmc-mla-to-visit%2F

পুবের কলম ওয়েবডেস্কঃ ওড়িশায় মঙ্গলবার গভীররাতে পর্যটক বোঝাই বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলার ৬ পর্যটক। নিহতরা সকলেই হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বাসিন্দা।গুরুতর জখম হয়েছেন আরও ৪২জন।নিহত ৬ পর্যটকের জন্য শোক প্রকাশ করে ট্যুইটও করেন মুখ্যমন্ত্রী।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ইতিমধ্যেই রাজ্যের তরফে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যত দ্রুত সম্ভব আহত এবং নিহত দের দেহ ফেরানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য। পাশাপাশি মুখ্যসচিবের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা দল, একটি উচ্চ পর্যায়ের দল ও উদয়নারায়ণপুরের বিধায়ক ওড়িশা যাচ্ছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

ওড়িশায় খাদে  বাস পড়ে  মৃত্যু  হয় ৬ জন পর্যটকের।জখম আরও ৪২ জন।

নিহত পর্যটকরা সকলে  হাওড়া  উদয়নারায়ণপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। পর্যটক  বোঝাই  বাসটি  ওড়িশার দারিংবাড়ি থেকে বিশাখাপত্তনমের দিকে  যাচ্ছিল।ওড়িশার একটি স্থানীয়  টিভি  চ্যানেল জানিয়েছে   বাংলা  থেকে ওড়িশার দারিংবাড়ি বেড়াতে  আসেন ৭৭ জন পর্যটকের একটি  দল। যাদের  বেশিরভাগ হাওড়া জেলার  উদয়নারায়ণ পুরের বাসিন্দা।

মঙ্গলবার রাতে  দারিংবাড়ি  ভ্রমণ  শেষ করে  পর্যটক  বোঝাই বাসটি  যাচ্ছিল বিশাখাপত্তনমের উদ্দেশ্যে।ওড়িশার গঞ্জাম এবং কন্ধমল জেলার সীমান্তে কলিঙ্গঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাসটি একটি নদীখাতের ধার বারবার রাস্তা দিয়ে যাচ্ছিল। বাঁকের মুখে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে নদীখাতে পড়ে যায়।আর্ত চিৎকারে  ছুটে আসেন স্থানীয়রা। প্রাথমিক ভাবে  তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন। এরপর আসে পুলিশ।  জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  গোটা ঘটনায় নেমে এসেছে  শোকের ছায়া।