পুবের কলম ওয়েবডেস্ক: ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য আমদানি করায় ভারতের ছ’টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প প্রশাসন। বুধবার আমেরিকার বিদেশ দফতরের তরফে মোট ২০টি সংস্থার উপর উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়। সেগুলির মধ্যে ভারতের ছ’টি সংস্থা রয়েছে।
বলা বাহুল্য, বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখানেই থেমে থাকেনি মোদির 'বন্ধু'। এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার 'অপরাধে' ৬টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা।আরও পড়ুন:
* নিষেধাজ্ঞার শিকার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের কিছু বড় পেট্রোকেমিক্যাল ব্যবসাপ্রতিষ্ঠান। এগুলো হলো অ্যালকেমিক্যাল সলিউশনস, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, জুপিটার ডাই কেম, রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পার্সিসটেন্ট পেট্রোকেম ও কাঞ্চন পলিমার্স।
আরও পড়ুন:
*এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় অভিযোগ উঠেছে অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ৮ কোটি ৪০ লক্ষ ডলারের বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানির সঙ্গে জড়িত ছিল বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
*গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, তারা ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ৫ কোটি ১০ লক্ষ ডলারের বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল, বিশেষ করে মিথানল কিনেছে।
আরও পড়ুন:
*জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধেও এ সময়ে টলুইনসহ ৪ কোটি ৯০ লক্ষ ডলারের বেশি মূল্যের ইরানি পণ্য আমদানির অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
*রমনিকলাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি মিথানল ও টলুইনসহ ২ কোটি ২০ লক্ষ ডলারের বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য কেনার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
আরও পড়ুন:
*পার্সিসটেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ১ কোটি ৪০ লক্ষ ডলারের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য, বিশেষ করে মিথানল আমদানি করেছে বলে জানানো হয়েছে। এ ছাড়া কাঞ্চন পলিমার্স নামে একটি কোম্পানি ১৩ লক্ষ ডলারের বেশি মূল্যের ইরানি পলিথিন পণ্য কিনেছে বলে অভিযোগ উঠেছে।
আরও খবর
ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ও ইসরাইলকে জবাবদিহি করতে হবে: ইরান
মুসলিম দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক: খামেনি
ভারত থেকে আমেরিকার আয় কত? ট্রাম্পের দাবি ভুয়ো, জানাচ্ছে রিপোর্ট
জাপানে দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
জাপানে দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের
Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের
অ্যাপল ভারতে আইফোন উৎপাদন বাড়াচ্ছে, টাটা-ফক্সকন কারখানায় তৈরি হবে আইফোন ১৭ সিরিজ
অ্যাপল ভারতে আইফোন উৎপাদন বাড়াচ্ছে, টাটা-ফক্সকন কারখানায় তৈরি হবে আইফোন ১৭ সিরিজ
সর্বাধিক পাঠিত
ভাঙড়ে নতুন সমীকরণ? তৃণমূল ছেড়ে আইএসএফে যেতে পারেন আরাবুল ইসলাম
বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের মালা পরানো হয়, পাল্টা চার্জশিট পেশ করে তোপ তৃণমূলের
রাজ্যসভার ১১ আসনে লড়াই: নজর বিহার, ওডিশা ও হরিয়ানায়
ইরানকে হারানো অসম্ভব, আমেরিকা-ইসরায়েল যুদ্ধাপরাধী ; যোগগুরু রামদেব
ভোটের আগে বড় চমক সিপিআই (এম এল)-এর, বঙ্গে ১০ আসনে লড়বে লিবারেশন
ভোটের আগে বড় চমক সিপিআই (এম এল)-এর, বঙ্গে ১০ আসনে লড়বে লিবারেশন
তামিলনাড়ুতে ইন্ডিয়ার আসনরফা ঘোষণা হল, কত আসনে লড়বে কংগ্রেস?
তামিলনাড়ুতে ইন্ডিয়ার আসনরফা ঘোষণা হল, কত আসনে লড়বে কংগ্রেস?
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা
যুদ্ধের মধ্যেই ভারতের জন্য স্বস্তি, হরমুজ প্রণালী পার হচ্ছে ভারতের দুই জাহাজ
যুদ্ধের মধ্যেই ভারতের জন্য স্বস্তি, হরমুজ প্রণালী পার হচ্ছে ভারতের দুই জাহাজ
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের