০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাঝনদীতে হঠাৎ শুরু ঝড় সঙ্গে জলোচ্ছ্বাস, মাঝির তৎপরতায় প্রাণে বাঁচলেন ৬০ জন যাত্রী

পুবের কলম ওয়েবডেস্ক: প্রত্যেক দিনের মতোই গোসাবার বিদ্যাধরি নদীতে চলাচল করছিলো নৌকা। কিন্তূ মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ হঠাৎ একটি নৌকা যখন গোসাবা ঘাট থেকে যাত্রী নিয়ে গদখালি ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝ নদীতে পৌঁচ্ছায় ঠিক তখনই আচমকা প্রবল ঝড়ের সম্মুখীন হয় যাত্রী বোঝায় নৌকাটি!

সেই সঙ্গে শুরু হয় জলোচ্ছ্বাস! অতিরিক্ত দুলতে থাকে নৌকাটি! প্রায় উল্টে যাওয়ার পরিস্থিতি। কিন্তূ মাঝি ও তার সহযোগীর তৎপরতায় এদিন ভাগ্যক্রমে বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ৬০জন যাত্রী সহ ঐ নৌকাতে থাকা বাইক, সাইকেল সহ আরো বিভিন্ন জিনিসপত্র!

আরও পড়ুন: গোসাবাতে কোন রকমে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে প্রাণে বাঁচলেন যাত্রীরা

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, গোসাবা থেকে একটি যাত্রী বোঝায় ফেরি নৌকা যখন গদখালি ঘাটে যাচ্ছিলো তখন মাঝ নদীতে ঝড়ের মুখে পড়লে নৌকার যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে! কিন্তূ মাঝি বিপদ বুঝে নৌকাটিকে নিয়ে একটি চড়ের দিকে চলে যান এবং সেখানে গিয়ে সুন্দরবনের প্রাণ-ভোমরা  ম্যানগ্রোভ গাছের গায়ে নৌকাটিকে বেঁধে রাখেন এবং ঝড় থামলে আবার যাত্রীদের কে ঘাটে পৌঁচ্ছে দেন।

আরও পড়ুন: গোসাবায় শাসক দলের গোষ্ঠীকোন্দল, জখম ৬

আর এই দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁচ্ছায় গোসাবা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমকা হওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। কোনও হতাহতের খবর নেই। এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সঙ্গে আবহাওয়া পরিবর্তন না হওয়া পর্যন্ত নৌকা গুলিতে ৪০জনের বেশি যাত্রী না তোলার কথা জানানো হয়েছে মাঝিদের।

আরও পড়ুন: বুধ সকালে মথুরাখন্ডে ফাঁদে পা দিলেন দক্ষিণ রায়, মিলল স্বস্তি

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বানান বিভ্রাট ও বয়সের ফারাকে নোটিস! বাংলার SIR শুনানিতে এআই টুল নিয়ে নির্বাচন কমিশনকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঝনদীতে হঠাৎ শুরু ঝড় সঙ্গে জলোচ্ছ্বাস, মাঝির তৎপরতায় প্রাণে বাঁচলেন ৬০ জন যাত্রী

আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার