আরও পড়ুন:
আইভি আদক, হাওড়া: অমৃত ভারত প্রকল্পে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা স্টেশনগুলির উন্নয়নের কাজের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই স্টেশনগুলির মধ্যে কয়েকটি রয়েছে বাংলায়। আর এই নিয়েই রবিবার বিকেলে হাওড়ায় সাংবাদিক বৈঠক করেন ডিআরএম সঞ্জীব কুমার।
আরও পড়ুন:
এদিন ডিআরএম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নয়নের শিলান্যাস করবেন। হাওড়া ডিভিশনের ১০টি লোকেশনে এই অনুষ্ঠান হবে। যার মধ্যে ৫টি স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় এবং বাকি ১টি ব্যান্ডেল স্টেশন রি ডেভলপমেন্টের আন্ডারে রয়েছে।
এই স্টেশনের ওয়ার্ক অর্ডার আগের সপ্তাহে এসেছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৩০৭ কোটি টাকা। হাওড়া স্টেশনের ব্যাপারে কিছু ভাবনাচন্তা করা হয়েছে। এরজন্য পরিকল্পনাও তৈরি করা হয়েছে।আরও পড়ুন:
এখানে রেল শুধুমাত্র নিজের জায়গায় থেকে কাজ করেনা। এখানে মেট্রো, রাজ্য সরকার, কেএমআরসিএল, কলকাতা পোর্ট প্রভৃতি যুক্ত আছে।
সেই কারণে যে পরিকল্পনা হয়েছে তা নিয়ে আলোচনা চলছে। রেললাইন ডেভলপমেন্ট অথরিটিকে এই কাজ দেওয়া হয়েছে। তারা এই ব্যাপারে কাজ করছে।আরও পড়ুন:
ডিআরএম বলেন, এখানে মেট্রোর কাজের জন্য সার্ভে চলছে। সেই কারণে ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে পৌঁছোতে যাত্রীদের সমস্যা হচ্ছে। এই কাজ মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
তখন সেই রাস্তা দিয়ে যাতায়াত ঠিকভাবে করা যাবে। স্টেশন উন্নয়নের কাজের জন্য বিল্ডিং তৈরি হবে। পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। সেইসব জায়গায় দখলদারি আছে। সেইসব দখলদারদের আলোচনার মাধ্যমে ধীরে ধীরে সরানো হচ্ছে। যারা সরছে না পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে।