পুবের কলম, ওয়েবডেস্ক: ভোরের কলকাতা শহরে ফের আগুনের ঘটনা ঘটল। রবিবার ২৫ ডিসেম্বর বড়দিন। তার আগেই শনিবার পুড়ে ছাই হয়ে চারু মার্কেটের একটি বেকারি কারখানা। গোটা কারখানাটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কারখানাটি প্রায় দুবছর বন্ধ অবস্থায় পড়ে ছিল।
ভোরে স্থানীয় বাসিন্দারাই প্রথমে এই আগুনের খবর পান। তারাই এই আগুনের খবর দেন দমকলে। অতি দ্রুততার সঙ্গে আগুনের নেভানোর কাজ শুরু হয়। দমকলের পাঁচটি ইঞ্জিনের টানা চেষ্টায় দুঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় বেকারি কারখানার ভিতরে কেউ ছিলেন না।
তাই বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে বেকারিটি গোটাটাই ভস্মীভূত হয়ে গিয়েছে।আরও পড়ুন:
সূত্রের খবর, টানা দু'বছর ধরে কারখানাটি বন্ধ ছিল। তার পরেও কিভাবে কারখানায় আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্তের গতিবিধি জানতে চাইছে পুলিশ।