পুবের কলম, ওয়েব ডেস্কঃ অন্ধ্রপ্রদেশে ফের বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনা ঘটল। একই সপ্তাহে এটি দ্বিতীয় ঘটনা। ভোটের আবহে বিপুল পরিমাণ টাকা উদ্ধারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব গোদাবরী জেলায়।
আরও পড়ুন:
সংবাদ সূত্রে জানা গেছে, অনন্তপল্লির নল্লাজর্লা মণ্ডলে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি গাড়ির। দুর্ঘটনায় উলটে যায় গাড়িটি।
দুর্ঘটনাগ্রস্থ গাড়িতে সাতটি কার্ডবোর্ড বাক্স দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সাতটি বাক্স ভর্তি ৭ কোটি টাকা উদ্ধার করে। গাড়িটি বিজয়ওয়াড়া থেকে বিশখাপত্তনম যাওয়ার পথে এই ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহত গাড়ির চালককে উদ্ধার করে গোপালপুরম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। জানার চেষ্টা করা হচ্ছে ওই টাকার সঙ্গে ভোটের কোনও যোগ রয়েছে কিনা।আরও পড়ুন:
আগামী সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহন। সেদিনই অন্ধ্রপ্রদেশের ২৫ আসনের ভোট। রয়েছে ১৭৫ আসনের বিধানসভা নির্বাচনের ভোটাভুটিও। তার ঠিক আগে উদ্ধার হচ্ছে টাকার পাহাড়। যা নিয়ে শোরগোল তুঙ্গে।
আরও পড়ুন:
এদিকে শুক্রবারই গরিকাপাড়ুতে নাকা তল্লাশি চালানোর সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয়েছে ৮ কোটি টাকা।
আচমকাই গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে টাকা। এর পরই শুরু হয় তল্লাশি। আর তখনই একটি ট্রাকের ভিতরে তাড়া তাড়া ৫০০ টাকার নোট দেখতে পান পুলিশকর্মীরা। দেখা যায়, প্রায় আট কোটি টাকা রয়েছে সেখানে। আটক করা হয়েছে ট্রাকের চালক ও তাঁর সহকারীকে। গুন্টুরে যাচ্ছিল ট্রাকটি। বাজেয়াপ্ত হওয়া সমস্ত টাকা তুলে দেওয়া হয়েছে জেলার স্ক্রুটিনি দলের হাতে।আরও পড়ুন: