পুবের কলম ওয়েবডেস্কঃ তামিলনাড়ুতে একটিমর্মান্তিক রেল দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল তিনটি হাতির। একটি স্ত্রী হাতি এবং তার দুই শাবকও আছে তার মধ্যে। বন দফতরের অধিকর্তাদের মতে স্ত্রী হাতিটি তার সন্তানদের নিয়ে রেললাইন পার হওয়ার সময় ঘটে যায় এই দুর্ঘটনা।
আরও পড়ুন:
শুক্রবার গভীর রাতে ম্যাঙ্গালুরু–চেন্নাই এক্সপ্রেস তামিলনাড়ুর নাভাক্কারাই দিয়ে যাচ্ছিল। তখনই নিজের দুই শাবককে নিয়ে রেললাইন পার করছিল একটি স্ত্রী হাতি।
দ্রুত গতিতে আসা ম্যাঙ্গালুরু- চেন্নাই এক্সপ্রেসে ছিন্নভিন্ন হয়ে যায় দুই শাবক সহ ওই মা হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি হাতির। শনিবার সকালে প্রকাশ্যে আসে পুরো ঘটনাটি।আরও পড়ুন:
এই খবর প্রকাশ্যে আসতেই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান। এমনকী বন দফতরের আধিকারিকরাও সেখানে যান।
হাতি তিনটির দেহ উদ্ধার করা হয়। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এই বছরের মার্চ মাসে পালাক্কাড় এবং কোয়েম্বাটুরের মাঝখানে ট্রেনের ধাক্কায় প্রাণ যায় একটি হাতির। গোটা ঘটনায় বন দফতরের আধিকারিকরা অভিযোগের আঙুল তুলেছেন রেলের দিকেই। বারবার বলা স্বত্বেও কোন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়না ব লেই দাবি। এলিফ্যান্ট করিডর হওয়া স্বত্বেও কোন সতর্কতা মূলক পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ বন দফতরের আধিকারিকদের।আরও পড়ুন:
( ছবি প্রতীকী)