পুবের কলম, ওয়েব ডেস্ক: দাউদ ইব্রাহিমের মাথার দাম ঘোষণা করল এনআইএ। দাউদের খবর দিতে পারলে ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। হন্যে হয়ে দাউদ এবং তার সহযোগীদের খুঁজছে এনআইএ। দাউদ ইব্রাহিম এবং তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, জাল নোট পাচার সহ সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা করার অভিযোগ রয়েছে।
শুধুমাত্র দাউদ নয়, তার ভাই আনিস ইব্রাহিম এবং সহযোগীদের মাথার দাম ঘোষণা করা হয়েছে। দাউদের ঘনিষ্ঠ সহযোগী জাভেদ প্যাটেল ওরফে জাভেদ চিকনা, শাকিল শেখ ওরফে ছোটা শাকিল এবং টাইগার মেমনকে খুঁজছে তদন্তকারী সংস্থা।আরও পড়ুন:
দাউদের জন্য ২৫ লক্ষ, ছোটা শাকিলের ২০ লক্ষ, আনিস, চিকনা এবং মেমনকে খুঁজে দিতে পারলে তদন্তকারী সংস্থা ১৫ লক্ষ টাকা পুরষ্কার দেবে বলে ঘোষণা করেছে।
আরও পড়ুন:
তাদের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনগুলির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মুহম্মদ, আল-কায়দার সঙ্গে তাদের যোগাযোগ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তাদের খোঁজ চালাচ্ছে এনআইএ।