পুবের কলম,ওয়েবডেস্ক: রাস্তায় জোর করে এক হিজাব পরিহিতার ছবি তুলতে চেয়েছিলেন আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের এক পুলিশ অফিসার। প্রথমত, হিজাব খুলতে চাননি ওই মুসলিম নারী। পরে পুলিশ বল প্রয়োগ করলে হিজাব খুলে ফেলতে বাধ্য হন সোফিয়া জনস্টন। এই ঘটনার পর টেনেসি পুলিশ বিভাগের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সেই নারী। জানা যায়, মেয়াদ পেরিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছিলেন সোফিয়া।
অভিযোগ, রাস্তায় পুলিশ পথ আটকে হেনস্থা করে ওই নারীকে। জোর করে হিজাব খুলতে বলা হয় তাঁকে। তবে ধর্মীয় কারণে হিজাব খুলতে চাননি তিনি। সোফিয়া বলেন, ‘আমি হতচকিত হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল কোনও অজানা স্থানে চলে এসেছি। ভয় পাচ্ছিলাম। হিজাব খুলতে বাধ্য করায় এক মুসলিম হিসাবে নিজেকে বিবস্ত্র মনে হচ্ছিল। মুসলিম হিসাবে হিজাবই আমাদের সুরক্ষাকবচ।’ সোফিয়া জানান, একমাত্র তাঁর পরিবারের সদস্যরাই তাঁকে হিজাব না পরে দেখেছেন, বাইরের কোনও ব্যক্তি নয়। পুলিশ বিভাগের বিরুদ্ধে মামলায় বলা হয়েছে, রাজ্যের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আইন লঙ্ঘন করেছেন অভিযুক্ত পুলিশকর্মী। এ বিষয়ে জানতে চেয়ে পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনও উত্তর দেয়নি। তবে সোফিয়া জনস্টনের এই মামলা আমেরিকার বুকে মুসলিম নারীদের হিজাবের অধিকার নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। কেন বারংবার মার্কিন পুলিশ মুসলিমদের হিজাবকে টার্গেট করছে? বিশ্লেষকরা বলছেন, মার্কিন সংবিধানে সব ধর্মের মানুষের স্বাধীনতার কথা বলা হলেও মার্কিন সমাজে এখনও টিকে রয়েছে ইসলাম-বিদ্বেষ, যা প্রতিদিন পথে-ঘাটে নানা ঘটনার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। শুধু আমেরিকাই নয়, ‘শালীনতার প্রতীক’ হিজাব নিয়ে ইউরোপের বহু দেশেরই বেশ সমস্যা হচ্ছে। আসলে ইউরোপীয় দেশগুলি এখন নোংরা সমকামিতা, নগ্নতা, মদ্যপান, জুয়া ও প্রকাশ্য যৌনতায় মেতে উঠেছে। এরই পাশাপাশি উগ্র ডানপন্থী ও ইসলাম-বিদ্বেষী কিছু রাজনৈতিক দল মুসলিমদের ধরে ধরে হেনস্থা করছে।আমেরিকায় জোর করে এক নারীর হিজাব খুলল পুলিশ, মামলা দায়ের
ইমামা খাতুন
প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৭
আরও খবর
আফগানিস্তানে আরও ৫ টন অত্যাবশ্যকীয় ওষুধ পাঠাল ভারত
তেহরানে বিপুল বিনিয়োগের পথ খুলতে চলেছে, মার্কিন-ইরান চুক্তিতে ৩০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের পরিকল্পনা
মেসিকাণ্ডে নয়া মোড়, আর্জেন্টাইন কিংবদন্তীর টিমের ই-মেল পেল বিধাননগর পুলিশ
ইরান চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে নারাজ আমেরিকা
ইসরায়েলকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের ভূমিকাই সবচেয়ে বড়, দাবি ট্রাম্পের
ইসরায়েলকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের ভূমিকাই সবচেয়ে বড়, দাবি ট্রাম্পের
জি-৭ সম্মেলনের ফাঁকে আজ ট্রাম্প-মোদি বৈঠক, নজরে বাণিজ্য ও ভিসা ইস্যু
জি-৭ সম্মেলনের ফাঁকে আজ ট্রাম্প-মোদি বৈঠক, নজরে বাণিজ্য ও ভিসা ইস্যু
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
মার্কিন-ইরান শান্তিচুক্তি সত্ত্বেও লেবানন ইস্যুতে অনড় নেতানিয়াহু
মাঝ আকাশে ইঞ্জিনে সতর্কবার্তা পাওয়ার পর জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি কান্নুরে ফিরে আসে
মাঝ আকাশে ইঞ্জিনে সতর্কবার্তা পাওয়ার পর জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি কান্নুরে ফিরে আসে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের