পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি সুবিধা, ভর্তুকি পেতে আধার নম্বর বাধ্যতামূলক, এমনটাই জানিয়েছে ইউআইডিএআই। সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) দ্বারা জারি করা একটি সাম্প্রতিক সার্কুলার অনুসারে, যদি আপনার কাছে আধার নম্বর বা তালিকাভুক্তি স্লিপ না থাকে, তাহলে আপনি সরকারি ভর্তুকি এবং সুবিধা পাওয়ার অধিকারি নাও হতে পারেন।
আরও পড়ুন:
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া গত সপ্তাহে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্য সরকারকে একটি সার্কুলার জারি করেছে।
এই সার্কুলার জারি হয়েছে গত ১১ আগস্ট।আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনি যদি সরকার কর্তৃক শংসাপত্র চান যা সরকারি প্রকল্পের অধীনে সুবিধা/ভর্তুকি/পরিষেবা পেতে চান তাদের অবশ্যই আধার নম্বর থাকতে হবে।
আরও পড়ুন:
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) ১১ আগস্ট জারি করা সার্কুলার অনুসারে আধার আইনের ৭ ধারায় একটি নির্দিষ্ট বিধান অনুযায়ী যাদের আধার নম্বর বরাদ্দ করা হয়নি তাকে সুবিধা, ভর্তুকি, ও পরিষেবাগুলি বিকল্প উপায়ে পাওয়া যেতে পারে। সর্বশেষ সার্কুলার বলছে যে দেশের ৯৯ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্কদের এখন একটি আধার নম্বর জারি করা হয়েছে।
আরও পড়ুন:
সার্কুলারের আধার আইনের ৭ ধারা অনুযায়ী যদি কোনও ব্যক্তির কোনও আধার নম্বর বরাদ্দ না করা হয় তবে তাকে তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে। যতক্ষণ না এই ব্যক্তিকে আধার নম্বর বরাদ্দ করা হচ্ছে, ততক্ষণ তিনি/ আধার তালিকাভুক্তি শনাক্তকরণ নম্বর / স্লিপের বিকল্প এবং কার্যকর উপায়ে শনাক্তকরণের মাধ্যমে সুবিধা, ভর্তুকি এবং পরিষেবাগুলি পেতে পারেন।
আরও পড়ুন:
এর অর্থ হল আধার এনরোলমেন্ট আইডেন্টিফিকেশন (ইআইডি) বা আধার তালিকাভুক্তি শনাক্তকরণ নম্বর/স্লিপ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পরিষেবা, সুবিধা এবং ভর্তুকি পাওয়ার জন্য।
আরও পড়ুন:
ইউআইডিএআই গত ১১ আগস্ট আরও একটি সার্কুলার জারি করেছে। সেই সার্কুলার অনুযায়ী, যে সংস্থাগুলি ভার্চুয়াল আইডেন্টিফায়ার (ভিআইডি) ঐচ্ছিক করতে পারে৷ কিছু সরকারি সংস্থার সামাজিক কল্যাণ প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য তাদের নিজ নিজ ডাটাবেসে আধার নম্বরের প্রয়োজন হতে পারে৷ তাই, এই ধরনের সরকারি সংস্থাগুলিকে আধার নম্বর প্রদান করতে সুবিধাভোগীদের প্রয়োজন হতে পারে এবং ভিআইডি ঐচ্ছিক করা হয়েছে বলে, সার্কুলারে জানিয়েছে ইউআইডিএআই।