পুবের কলম,ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচন। তৃতীয়বার মসনদে ফিরতে মরিয়া বিজেপি। অন্যদিকে মোদিকে ক্ষমতাচ্যুত করতে উঠেপড়ে লেগেছে বিরোধীরাও। লোকসভা নির্বাচন’কে সামনে রেখে আগেই হাতের ‘হাত’ ধরেছে আপ।
আরও পড়ুন:
এদিন দলের পক্ষ থেকে জানানো হয়- পাঁচ রাজ্যে আপ-কংগ্রেসের জোট বিজেপিকে হতোদ্যম করবে। বিজেপির কাউন্টডাউন শুরু। আরও জানানো হয়, আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি’কে পাখির চোখ করে যৌথ প্রচার চালাবে তারা। শীঘ্রই সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে বসবে দুই দলের ঊর্ধ্বতন নেতৃত্বরা।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আপের জাতীয় সাধারণ সম্পাদক সন্দীপ পাঠাক জানান, নিজেদের মতদ্বৈধ্যতা একপাশে রেখে, আমরা একটা শক্তিশালী বিকল্প হয়ে উঠতে চাইছি। দীর্ঘ আলোচনার পর দু’দল আসন রফা চূড়ান্ত করেছে। ঠিক হয়, সাত আসনের দিল্লিতে চার-তিন সমীকরণে লড়বে আপ এবং কংগ্রেস। দিল্লিতে কংগ্রেস নেতৃত্ব কেজরীওয়ালের দলকে চারটি আসন ছেড়েছে। এদিন সংবাদমাধ্যমে আপের জাতীয় সাধারণ সম্পাদক জানান, আমাদের কাছে দেশ গুরুত্বপূর্ণ, দল নয়।