পুবের কলম, ওয়েবডেস্ক: কাশ্মীরের অনুচ্ছেদ ৩৭০ বাতিল অসাংবিধানিক নয়, ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার এই রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানালেন, অনুচ্ছেদ ৩৭০ বাতিল অসাংবিধানিক নয়। রাষ্ট্রপতির সিদ্ধান্ত বৈধ।
জম্মু ও কাশ্মীরের গণপরিষদ বাতিল করার পরও রাষ্ট্রপতি এটি করতে পারেন।আরও পড়ুন:
পাশাপাশি আদালত এও জানিয়েছে, ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পরে জম্মু-কাশ্মীরের পৃথক কোনও সার্বভৌমত্ব নেই। অনুচ্ছেদ ৩৭০ একটি অস্থায়ী ব্যবস্থা। জম্মু ও কাশ্মীরে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলেও মন্তব্য সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানো হবে।