পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের মুখে রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ আরও ৫০০ টাকা বাড়ানো হল। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এই প্রস্তাব পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এই বাড়তি খরচ মেটাতে রাজ্য বাজেটে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের জন্য অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে। এটাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেটে রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমূলক ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা আরও ৪ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি, আশাকর্মীদের ভাতা ১০০০ টাকা, এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে, ভোটের আগে রাজ্য সরকারের এই বাজেট রাজ্যবাসীর জন্য বড় স্বস্তি ও স্বস্তির বার্তা নিয়ে এল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।