পুবের কলম প্রতিবেদক: একদা কংগ্রেস গড় হিসেবে পরিচিত বহরমপুর কেন্দ্রে হেরে গেলেন অধীর রঞ্জন চৌধুরী। নিজের হার শিকার করে নিলেন কংগ্রেসের বিদায়ী সাংসদ। পশ্চিমবঙ্গের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলির মধ্যে বহরমপুর অন্যতম। ভোট গণনার সকাল থেকেই সকলের নজর ছিল এই হেভিওয়েট কেন্দ্রের দিকে। বেলা যত গড়িয়েছে অধীরকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তৃণমূলের পাঠান।
আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি ২৫ বছরের সাংসদ ছিলেন। তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তারকা প্রার্থী ইউসুফ পাঠানকে দাঁড় করিয়েছিলেন। মঙ্গলবার ভোটের ফলাফলে ৭৬ হাজার বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান। তাঁর জয়ে উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা। সবুজ আবির মেখে আনন্দে ভাসছেন তারা। তার এই জয়কে সাধারণ মানুষের জয় বলে জানিয়েছেন ইউসুফ পাঠান।