নিজস্ব প্রতিনিধি, শাসন: ঈদের পর এবার দুর্গোৎসবে বস্ত্র বিতরণ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

ঈদের পর এবার দুর্গোৎসবে বস্ত্র বিতরণ ফারহাদের

বৃহস্পতিবার শাসনের খড়িবাড়ির আন্দুলিয়া গ্রামে কয়েকশো গরীব দুস্থ মানুষের হাতে এই পুজোর বস্ত্র তুলে দেওয়া হয়। খড়িবাড়ির মুদিয়া কায়পুত্র পাড়া, চৌমুহা পদ্দরাজ পাড়া, মহিষগদি ঘোষপাড়ার পুরুষ, মহিলা ও বাচ্চাদের হাতে পুজোর বস্ত্র তুলে দেন একেএম ফারহাদ।

এ ব্যাপারে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার। তাই ঈদেতে আমরা যেমন বস্ত্র বিতরণ করেছি তেমনি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয়ও বস্ত্র বিতরণ করেছি।

ঈদের পর এবার দুর্গোৎসবে বস্ত্র বিতরণ ফারহাদের

জনপ্রতিনিধি হিসেবে এই উৎসবে তাদের পাশে দাঁড়াতে পারছি ও আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকদের অনুসরন করে বাংলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।