আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ একটি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে মানুষ কতদিন কাজ করতে পারেন খুব বেশি হলে বড়জোর ৪০ বছর। কিন্তু ৮৪ বছর একটানা একটি সংস্থায় কাজ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন একব্যক্তি।
আরও পড়ুন:
ব্রাজিলের ওয়াল্টার অর্থম্যান। শতবর্ষী এই বৃদ্ধ ৮৪ বছর ধরে একই প্রতিষ্ঠানে কাজ করে আসছেন। পেয়েছেন তার স্বীকৃতিও।
সবচেয়ে বেশি সময় একই প্রতিষ্ঠানে কাজ করার গিনেস রেকর্ড এখন তার দখলে।আরও পড়ুন:
১৯৩৮ সালের ১৭ জানুয়ারি ব্রাজিলের সান্তা ক্যাটারিনায় ইন্ডাস্ট্রিয়াস রেনাক্স এসএ (বর্তমানে রেনিউক্সভিউ) নামে একটি টেক্সটাইল কোম্পানিতে শিপিং সহকারী হিসেবে কাজ শুরু করেন। তখন তার বয়স ছিল মাত্র পনের বছর।
আরও পড়ুন:
পরে পদোন্নতি পেয়ে বিপণন বিভাগে যোগ দেন ওয়াল্টার। এরপর কেটে গেছে আট দশকের বেশি।
আজও সেখানেই কাজ করে চলেছেন এ বৃদ্ধ। এতগুলো বছর একই প্রতিষ্ঠানে যুক্ত থাকার রহস্য কী?আরও পড়ুন:
এ প্রশ্নে ওয়াল্টারের সহজ জবাব, আমি খুব বেশি পরিকল্পনা করি না। ভবিষ্যৎ নিয়েও খুব একটা ভাবি না। শুধু চিন্তা করি, আগামীকাল হবে এমন আরেকটি দিন, যেখানে আমি ঘুম থেকে জাগবো, উঠবো, ব্যায়াম করবো এবং কাজে যাবো।
আরও পড়ুন:
নতুন প্রজন্মের জন্য তার পরামর্শ, আপনাকে বর্তমান নিয়ে ব্যস্ত থাকতে হবে, অতীত বা ভবিষ্যতে নয়।
আরও পড়ুন: