পুবের কলম ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের  বাড়িতে বিশেষ বৈঠকের শেষে ২০ জনের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়। রয়েছেন মমতা  বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, অনুব্রত মন্ডল, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, সুখেন্দু শেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র,মলয় ঘটক, বুলুচিক বারিক রাজীব ত্রিপাঠী, এবং গৌতম দেব।

মোট ২০ জনের কথা বলা হলেও এইদিনের বৈঠক শেষে মোট ১৬ জনের  নাম ঘোষণা করা হয়েছে। আপাতত তৃণমূলের শীর্ষস্তরের সমস্ত পদের অবলুপ্তই ঘটানো হয়েছে।

এই তালিকা পাঠানো হবে নির্বাচন কমিশনের কাছে।

তবে শনিবার বৈঠকের শেষে শুধুমাত্র জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। এখনও পদ ঘোষণা করা হয়নি। শীর্ষ নেতৃত্বের বৈঠক কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  বাড়িতে শনিবার দলের বিশেষ বৈঠকে অংশ নিতে কালীঘাটে দলনেত্রীর বাড়িতে বৈঠকে উপস্থিত ছিলেন  তৃণমূল শীর্ষ নেতৃত্ব।