পুবের কলম, ওয়েবডেস্ক: স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের পরেই গ্রেফতার করা হয়েছে পার্শ্বশিক্ষককে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট এলাকার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, গত শুক্রবার (২১ জুলাই) স্কুলে গিয়েছিল কিশোরী। ওইদিন স্কুলে শৌচালয়ে যাচ্ছিল সে। তাকে অনুসরণ করে শৌচালয়ে যায় ওই স্কুলের পার্শ্বশিক্ষক । জোর করে শৌচালয়ে ঢোকেন তিনি।
এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের পর তাকে শৌচালয়ে তালাবন্দি করে রেখে দেওয়া হয় বলেও অভিযোগ। ওই কিশোরীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে।

এই খবর পাওয়ার পর মেয়েকে সঙ্গে নিয়ে ঢোলাহাট থানায় গিয়ে অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন কিশোরীর মা। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ।