দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন :  বিকল্প মেলা বৃহদাকারে, রাজ‍্যসরকারের পাশে থাকছে ট্রাস্ট।    বিশ্বভারতী থেকে  দুশো মিটার দূরে হবে শান্তিনিকেতন মেলা।  বিভিন্ন টালবাহানা করে রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত পৌষমেলা থেকে বিশ্বভারতী সরে গেলেও, এবার রাজ্যসরকার  পাশে পেল শান্তিনিকেতন ট্রাস্টকে। মূলত ট্রাস্টের  এই পৌষ মেলা।

এদিন  এব্যাপারে  ট্রাস্টের সদস্য  অনিল কোনারকে ফোন করা হলে তিনি বলেন,  নিশ্চয়ই সঙ্গে আছি। উনারা অনুরোধ করেছেন, ট্রাস্ট উনাদের সঙ্গে থাকছে। ট্রাস্টের মেলা উনারা আন্তরিক ভাবে করছেন, আমরাও সেটা চেয়েছিলাম ও অনুরোধ করেছিলাম,  তাই নিশ্চিতরূপে ট্রাস্ট থাকছে।

উদ্যোগী  হয়ে জেলা প্রশাসন, জেলা পরিষদ, বোলপুর পুরসভা, বোলপুর ব‍্যবসায়ী সমিতি, কবিগুরু  হ্যান্ডিক্রাফ্ট  এবং বাংলা সংস্কৃতি মঞ্চ কে সাথে নিয়ে ছয় দিনের পৌষ মেলা হবে শান্তিনিকেতনে।

  শুক্রবার জেলা প্রশাসনের তরফে জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশের আধিকারিক, জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, মন্ত্রী চন্দ্র নাথ সিনহা, পুর প্রধান পর্ণা ঘোষ সহ অন্যান্যরা একটি বৈঠক করেন।  তেইশে ডিসেম্বর থেকে  আঠাশে ডিসেম্বর অবধি মেলা হবে। চব্বিশে ডিসেম্বর আটই পৌষ দূষনবিধি মেনে বাজি পোড়ানো হবে।  সব থেকে সুখবর যে এই মেলা আমরা শান্তি নিকেতন ট্রাস্ট কে নিয়েই করছি। তাঁরা আমাদের  সঙ্গে থাকছেন।