পুবের কলম প্রতিবেদক: নিউটাউনে শুরু হতে চলেছে ওয়াল্ড ট্রেড সেন্টারের নির্মাণ। মোট চার একর জমির ওপর তৈরি হবে এই বিজনেস হাব। নাম হবে ভার্টিকাল সিটি। গত বছরেই সপ্তম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়। কলকাতাকে আন্তর্জাতিক বাণিজ্য মহলের গন্তব্য করে তোলার লক্ষে এবার কলকাতায় মাথা তুলবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। নিউটাউনে হিডকোর তত্বাবধানে তৈরি হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা বিশ্ব বাণিজ্য কেন্দ্র।
আরও পড়ুন:
মঙ্গলবার এই বিষয়ে হিডকোর সঙ্গে বৈঠকের পর কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, অনেক রকম সুবিধা থাকবে।
এখানে অনেক অফিস থাকবে এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্পেসিফিকেশন অনুযায়ী যা যা থাকার কথা সেই সবই থাকবে। মোট চার একর জায়গা নিয়ে তৈরি করা হবে। ৩৮ তলা বিল্ডিং গড়ে তোলা হবে। যা পরিচিত হবে ভার্টিকাল সিটি হিসেবে। মোট খরচ হবে ২১৯ কোটি টাকা। তৈরি হতে সময় লাগবে মোট চার বছর। সেন্ট্রাল বিসনেস ডিস্ট্রিক্ট মাদার ওয়াকসের পিছনে এই বিজনেস হাব তৈরি হবে। আজ এই বিজনেস হাবের অনুমোদন হয়েছে।আরও পড়ুন:
তিনি আরও বলেন, এই বিজনেস হাবের মধ্যে কনফারেন্স হল, অফিস, ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার সবই থাকবে। আমাদের কাছে প্রচুর অ্যাপ্লিকেশান পড়ে রয়েছে। টেন্ডার ডাকা হবে। প্রস্তুতি চলছে। পশ্চিমবঙ্গ সরকারের আশা, এর ফলে পশ্চিমবঙ্গের বাণিজ্যক্ষেত্রে সুযোগ-সুবিধা আরও বাড়বে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ।
এর আগে, এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গোটা দেশে আছে। বম্বেতে আছে, ব্যাঙ্গালোরেও আছে। এবার এখানেও তৈরি করা হবে।আরও পড়ুন:
প্রসঙ্গত, দেশের সবচেয়ে পুরনো বিশ্ববাণিজ্য কেন্দ্র রয়েছে মুম্বইতে। পরে এরকম বাণিজ্য কেন্দ্র তৈরি হয়েছে পুণে, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি এবং নয়ডাতে। এবার সেরকমই বাণিজ্য কেন্দ্র গড়ে তোলা হবে কলকাতায়। একইসঙ্গে, মঙ্গলবারের সাংবাদিক বৈঠক থেকে ফিরহাদ হাকিম জানিয়ে দেন, কালীঘাটের উন্নয়নের কাজ শুধুমাত্র রিলায়েন্স করছে না আমরাও করছি। ১১২ কোটি টাকা দিয়ে হচ্ছে স্কাইওয়াক ও অন্যান্য ডেভেলপমেন্টের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে ১৯ কোটি টাকা দেওয়া হচ্ছে।