পুবের কলম, ওয়েবডেস্কঃ বিশেষ মর্যাদা বাতিলের পর (Article 370 of the Indian constitution) এই প্রথম কাশ্মীর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)। চলতি সপ্তাহেই তিনদিনের জন্য কাশ্মীরে সফরে যাচ্ছেন তিনি। ২৩ থেকে ২৫ অক্টোবর কাশ্মীরে থাকবেন অমিত শাহ। কেন্দ্রের উদ্যোগে কাশ্মীরে উন্নয়নমূলক কাজকর্মগুলি কি রকম হচ্ছে তা খতিয়ে দেখবেন শাহ।
এই মুহূর্তে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখবেন তিনি। এই নিয়ে আগেই কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে আগেই বৈঠক সেরেছিলেন শাহ। সেখানে তালিবান দখল নেওয়ার পর কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের জুন মাসে কাশ্মীর সফরে গিয়েছিলেন অমিত শাহ।
আর তার ঠিক কয়েক মাস পরেই কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়। ওই বছরের অক্টোবর থেকেই কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হয় কাশ্মীর।আরও পড়ুন:
গত ৪-৫ সপ্তাহ ধরে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী কাশ্মীর সফরে গিয়েছেন। জম্মু ও কাশ্মীরের প্রকল্পগুলি কোন অবস্থায় আছে, সেই বিষয়ে গত জুন মাসেই এক উচ্চপর্যায়ের বৈঠকে করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, আইবি ডিরেক্টর অরবিন্দ কুমার, ‘র’ প্রধান সামন্ত কুমার গোয়েল, সিআরপিএফ ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং ও জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। এরপর গত সেপ্টেম্বরেও আরও একটি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।আরও পড়ুন:
২০১৯ সালের ৫ আগস্ট ভারত সরকার সংবিধানের সুদূরপ্রসারী ব্যবস্থার মাধ্যমে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের অধীনে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করে দেয়। কাশ্মীর উপত্যকায় সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয় ইন্টারনেট। রাজনৈতিক নেতৃবৃন্দকে গৃহবন্দী করে রাখা হয়েছিল।