পুবের কলম,ওয়েবডেস্ক: দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। জোরকদমে তোড়জোড় শুরু করেছে শাসক ও বিরোধী দলগুলি। নিজ নিজ রণনীতি তৈরি করতে ব্যস্ত দলগুলি। লোকসভার নির্বাচনের গন্ধ দেশের অলিন্দে অলিন্দে ছড়িয়ে পড়েছে।
এই আবহে ২২ তারিখ প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে অর্ধনির্মীত রামমন্দির। এই আবহে দলকে পেপটক দিতে ফের বঙ্গসফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক কর্মসূচি নিয়ে আবারও বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী।আরও পড়ুন:
জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি রাতে দমদম বিমানবন্দরে নামবেন শাহ ।
পরের দিন অর্থাৎ ২৯ জানুয়ারি মেচেদার কর্মীসভায় যোগ দেবেন তিনি। এরপরই কলকাতা ফিরে দুপুরে সায়েন্স সিটিকে দলীয় কর্মীসভা রয়েছে তাঁর। চব্বিশের নির্বাচনকে মাথায় রেখে কর্মীদের বিশেষ বার্তা দিতে পারেন শাহ। ঠিক করে দিতে পারেন লড়াইয়ের রোডম্যাপও। এর পর হোটেলে রাজ্যনেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই দিনই রাতে ফিরে যাওয়ার কথা তাঁর।আরও পড়ুন: