পুবের কলম ওয়েবডেস্কঃ ফের দামি হল আমূল- মাদারডেয়ারির দুধ।প্রতি  লিটার বাড়ছে দু টাকা করে।  ১৭ অগস্ট থেকেই এই নয়া দাম কার্যকর করা হবে।

গুজরাত কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে তাদের আমূল দূধের দাম প্রতি  লিটার দু টাকা বাড়িয়েছে।

গুজরাতের আহমেদাবাদ, সৌরাষ্ট্র, পশ্চিমবঙ্গ, মুম্বই সর্বত্রই লিটার প্রতি দু টাকা করে  বাড়তে চলেছে দুধের দাম। আমূলের তাজা, শক্তি, গোল্ড সহ সকল ধরনের ব্র্যান্ডের দুধই এবার দামি হতে চলেছে।

দাম বাড়ানোর কারন হিসেবে গুজরাত কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে নিতান্ত নিরুপায় হয়েই তাঁদের এই সিন্ধান্ত নিতে হয়েছে। গত দুবছরে গবাদি পশু পালনের খরচ অত্যন্ত বেড়েছে।

এরসঙ্গে বেড়েছে দুধ উৎপাদন এবং অন্যান্য খরচও । তাই দু টাকা করে বাড়াতে হয়েছে লিটার প্রতি দাম।

এমতবস্থায় ফের টান পড়বে মধ্যবিত্তের পকেট। আজ থেকে আমূল তাজা ৫০০ এম  এল এর প্যাকেটের জন্য দিতে হবে ২৫ টাকা, আমূল শক্তির দাম বেড়ে হল ২৮ টাকা।

অন্যদিকে মাদারডেয়ারির দুধের দামও বাড়ানো হয়েছে লিটার প্রতি দু টাকা করে। ফুল মিল্ক ক্রিম দুধ এল লিটারের দাম, বেড়ে হল ৬১ টাকা, টোনড মিল্ক এক লিটার এখন থেকে দাম দিতে হবে ৫১ টাকা, মাদার ডেয়ারির গরুর দুধের দাম বেড়ে হল ৫৩ টাকা।