উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগর থানার উদ্যোগে শনিবার জয়নগর মজিলপুর পৌরসভার আমন্ত্রণ কমপ্লেক্সে দোল উৎসবকে সামনে রেখে প্রশাসনিক ও সর্বদলীয় বৈঠক হয়ে গেল। উপস্থিত ছিলেন জয়নগর থানার আই সি পার্থ সারথি পাল, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল,জয়নগর থানার এস আই উওম ঘোষ, সমাজসেবী তুহিন বিশ্বাস সহ আরো অনেকে।
আরও পড়ুন:
এ দিনের এই প্রশাসনিক বৈঠকে জয়নগর থানা এলাকার একাধিক পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান, সদস্য সহ সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।
রমজান মাস ও দোল উৎসবকে সাফল্য করতে এবং কি ভাবে এই কাজটি সফল করতে হবে সে বিষয়ে আলোকপাত করা হয়।আরও পড়ুন:
ওইদিন আইন শৃঙ্খলা ভাঙলে কি হবে সেই বিষয়ে ও আলোচনা করা হয়। এদিন আইসি পার্থ সারথি পাল বলেন, সবাইকে অনুরোধ সুষ্ঠুভাবে দোল উৎসবকে পালন করতে হবে।সবার সহযোগিতা চাই এই উৎসব পালন করার জন্য।