পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে একটি অটোরিকশায় ইলেক্ট্রিকের হাই ভোল্টেজ তার ছিঁড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু ৫ শ্রমিকের। আহত ৬ জন। পুলিশ সূত্রে খবর, অনন্তপুরে শ্রী সত্য সাই জেলার তাদিমারি মন্ডলের গুদ্দামপল্লি গ্রামের পাঁচজন কৃষি শ্রমিক একটি অটোরিকশা করে যাচ্ছিলেন। সেই সময় গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি ১১ কেভি হাই টেনশনের তার অটোর মাথার উপরে ছিঁড়ে পড়ে। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় পাঁচজনের।
আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আরও পড়ুন:
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, অটোর মধ্যে ১১ জন শ্রমিক ছিলেন। কৃষির কাজের জন্য তারা যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে একটি হাই ভোল্টেজের তার ছিঁড়ে পড়ে। তখন সেখান দিয়ে যাচ্ছিল ওই অটোটি।
ওই অটোর মাথায় একটি লোহার পাতের উপরে পরে হাই ভোল্টেজ ইলেক্ট্রিকের তারটি। সঙ্গে সঙ্গেই অটোটি ঝলসে যায়। অটোর চালক কোনোরকমে লাফিয়ে নেমে তার পাশে বসা দুই যাত্রীকে টেনে নামায়। বাকি তিনজন যাত্রী লাফিয়ে নামে। বাকি পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়। রাজ্যে সরকারের তরফ থেকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।আরও পড়ুন: