ওয়াশিংটন, ৩ মে: টানা কয়েক সপ্তাহ ধরে ইসরাইল বিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি। বিক্ষোভ দমাতে অভিযান, ধরপাকড় ও গুলি চালিয়েছে মার্কিন পুলিশ। এবার বিক্ষোভে অংশ নেওয়া এক অধ্যাপককে গ্রেফতার করার সময় তার পাঁজরের ৯টি হাড় ও একটি হাত ভেঙে দিল মার্কিন পুলিশ। অভিযোগ করেছেন নিগৃহীত অধ্যাপক নিজেই।
আরও পড়ুন:
আহত অধ্যাপকের নাম স্টিভ তামারি। তিনি সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটি এডওয়ার্ডসভিলের ইতিহাস বিভাগের অধ্যাপক। একইসঙ্গে মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষজ্ঞও। ঘটনার দিন তাকে মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে গ্রেফতার করা হয়।
এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তাতে দেখা গিয়েছে, গত ২৭ এপ্রিল ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিভ তামারি বিক্ষোভকারীদের ছবি তোলার বা ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় অধ্যাপক তামারি মাটিতে পড়ে যান। আর পুলিশের এক সদস্য তাকে হাঁটু দিয়ে আঘাত করতে থাকেন। পরে হাতকড়া পরানো হয়। এরপর কয়েকজন পুলিশ সদস্য তার নিস্তেজ হয়ে পড়া শরীর টেনেহিঁচড়ে একটি ভ্যানের দিকে নিয়ে যায়। তারপরই মাটিতে উপুড় করে ছুড়ে ফেলেন অধ্যাপককে।আরও পড়ুন:
অধ্যাপকের স্ত্রী সান্দ্রা তামারিকেও গ্রেফতার করে পুলিশ। এনিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'স্টিভ তামারিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তার ব্যথা রয়েছে ও ভাঙা হাতে অস্ত্রোপচার করতে হবে।