পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী পোস্টার মামলায় পুলিশ মোট ১০০ জনের বিরুদ্ধে এফআইআর করেছে। দিল্লি পুলিশ জানায়, সমস্ত মামলাই প্রিন্টিং প্রেস আইন মেনে রুজু করা হয়েছে। আম আদমি পার্টির দলীয় কার্যালয় থেকে বের হওয়া একটি ভ্যানে থাকা পোস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্র অনুযায়ী দিল্লির বেশ কিছু এলাকায় ‘মোদি হঠাও দেশ বাঁচাও’ স্লোগান পোস্টার সাঁটানো হয়েছিল।
এই পোস্টারে ছাপাখানার বিবরণ ছিল না। অন্যদিকে আম আদমি পার্টির পক্ষ থেকে পুলিশি পদক্ষেপকে স্বৈরাচার বলে অভিহিত করেছে। আপের প্রশ্ন পোস্টারে এমন কি আপত্তিজনক বিষয় ছিল যার জন্য ১০০ জনের বিরুদ্ধে এফআইআর করা হল। মোদিজীর জানা উচিত ভারত একটি গণতান্ত্রিক দেশ, একটি পোস্টার নিয়ে এত ভয় কিসের? আপ নেতা গোপাল রায় একটি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন আম আদমি পার্টি দেশব্যাপী মোদি হঠাও দেশ বাঁচাও অভিযান শুরু করতে চলেছে। অন্যদিকে, দিল্লির যন্তরমন্তরের বিক্ষোভ সমাবেশে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও উপস্থিত থাকবেন। অতিরিক্ত পুলিশ কমিশনার দীপক পাঠ জানান, দু’টি ছাপাখানায় ৫০-৫০ হাজার পোস্টার ছাপার অর্ডার দেওয়া হয়েছিল। কোম্পানির কর্মচারিরা রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটায়। প্রেসের নাম না থাকায় ছাপাখানার মালিককে গ্রেফতার করা হয়েছে। দু’বছর আগে কোভিড ভ্যাকসিনেশন অভিযানের সময়ও দিল্লিতে মোদি বিরোধী পোস্টার দেখা যায়। সেসময় এই ঘটনায় পুলিশ ৩০ জনকে গ্রেফতার করেছিল। ২৫ এফআইআরও দায়ের করা হয়।আপের ভ্যানে মিলল মোদি বিরোধী পোস্টার, গ্রেফতার ৬
ইমামা খাতুন
প্রকাশিত:
২২ মার্চ ২০২৩, ১২:৫৬
আরও খবর
নারী নিরাপত্তায় অবনতি: ওডিশায় স্কুল চত্বরেই ছাত্রীকে গণধর্ষণ, ভিডিও ভাইরাল করে গ্রেফতার ৬
পাকিস্তানের পতাকা লাগিয়ে দাঙ্গার পরিকল্পনা, পুলিশের জালে দুই হিন্দুত্ববাদী
মৃত ব্যক্তির দেখা মিলল মোমোর দোকানে, বাড়িতে সম্পন্ন শেষকৃত্য
মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘটনায় গ্রেফতার মৃতার স্বামী ও ভাসুর
‘দোষী প্রমাণিত হলে আমি স্বেচ্ছায় মৃত্যু বরণ করব’ মন্তব্য ব্রিজভূষণের
‘দোষী প্রমাণিত হলে আমি স্বেচ্ছায় মৃত্যু বরণ করব’ মন্তব্য ব্রিজভূষণের
ধ্বংসস্তূপের নীচে মিলল পাসপোর্ট, এখনও নিখোঁজ ভারতীয় যুবক
ধ্বংসস্তূপের নীচে মিলল পাসপোর্ট, এখনও নিখোঁজ ভারতীয় যুবক
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র