দেবশ্রী মজুমদার,বোলপুর, ভোট পরবর্তী হিংসার মামলায় বীরভূমের ইলামবাজার থানা এলাকার এক ব্যক্তিকে সোমবার হুগলী জেলার শেওড়াফুলি থেকে গ্রেফতার করে এদিন দুপুর ২ টা নাগাদ বোলপুর আদলতে অভিযুক্ত কে পেশ করে সিবিআইয়ের ৫ সদস্য ও তাদের দুই আইনজীবী।
আরও পড়ুন:
গত ২মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন গোপালনগর গ্রামে গৌরব সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। বিজেপি জেলা নেতৃত্ব অভিযোগ করে যে ফল বেরোবার পর বিজয় মিছিল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তার উপর মৃত গৌরব সরকারের উপর চড়াও হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। যদিও ঘটনাকে অস্বীকার করে শাসকদলের তরফে বলা হয় মদের ঠেকে এই ঝামেলা।
এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।আরও পড়ুন:
পুলিশ তদন্ত শুরু করে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার তদন্তে নামে সিবিআই। বীরভূমের ইলামবাজার থানার গোপালনগর গ্রামের এই ঘটনার তদন্ত ভারও নেয় তারা। বেশ কয়েকদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে মৃতের পরিবারের সদস্য থেকে অভিযুক্তদের।
আরও পড়ুন:
সোমবার শেওড়াফুলি থেকে এক অভিযুক্ত দিলীপ মির্দ্ধা ওরফে ঘনা কে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারী আধিকারিকেরা তাকে বোলপুর আদালতে হাজির করে ৫ দিনের জন্যে নিজেদের হেফাজতে চায়। আদালত চারদিনের হেফাজত মঞ্জুর করেছে। ১৭ সেপ্টেম্বর দিলীপ ওরফে ঘনা মির্দ্ধা কে আদলতে পেশ করা হবে। ওর বিরুদ্ধে ৩০২ ,৩০৭ ,৩২৪, ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু হয়েছে ।