পুবের কলম ওয়েব ডেস্ক: অপারেশন সিঁদুর-কে কেন্দ্র করে ভারত- পাকিস্তানে উত্তেজনা তুঙ্গে। এই পরিস্থিতিতে সেনা প্রধান পরিবর্তন করল পাকিস্তান। আসিফ মুনিরের বদলে নয়া সেনা প্রধান হলেন সামশাদ মির্জা আগে তিনি আইএসআই ও জিএইচকিউ-তে গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।
যুদ্ধ পরিস্থিতিতে তাঁর অভিজ্ঞতা ও কঠোর মনোভাবকে প্রাধান্য দিয়েই তাঁকে শীর্ষ নেতৃত্বের আসনে বসানো হল বলেই খবর।আরও পড়ুন:
তবে শুধু অপসারণই নয়, বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, হেফাজতে নেওয়া হতে পারে পাক সেনাপ্রধান আসিফ মুনিরকে। ভারতের পাল্টা আঘাতে বেসামাল পাকিস্তান । আর তার মাঝেই সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ায় পাক রাজনীতিতে নয়া মাত্রা যোগ করল বলেই বিশেষজ্ঞ মহলের মত।