আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ইথিওপিয়ার টাইগ্রে এলাকায় একটি শরণার্থী শিবিরে বিমান হানার জেরে নিহত হয়েছেন কমপক্ষে ৫৬ জন।
হামলার শিকার শরণার্থী শিবিরটি টাইগ্রের উত্তরপশ্চিমের দেদেবিত শহরের কাছে অবস্থিত। শহরটির সঙ্গে প্রতিবেশী ইরিত্রিয়ার সীমান্ত রয়েছে। শরণার্থী শিবিরে অনেক নারী ও শিশু ছিল বলে সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ)। এই সংগঠনের মুখপাত্র গেটাছিও রেডা শনিবার এক টুইট বার্তায় জানান, দেশটির সরকার দেদেবিত শহরে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে এই হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
ঘটনার পর দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট অ্যাডানে এবং সরকারের মুখপাত্র লেজেসি টুলু তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হাননি। প্রধানমন্ত্রী অ্যাবিই আহমেদের মুখপাত্র বিলেনে সেয়ামও এ ব্যাপারে মুখ খোলেননি।
আরও পড়ুন:
দেশটিতে সরকারের সঙ্গে ১৪ মাস ধরে জনগণের সংঘর্ষ চলছে। এর মধ্যে সাধারণ মানুষের ওপর কোনও হামলারই দায় স্বীকার করেননি সরকার।
আরও পড়ুন: