পুবের কলম ওয়েবডেস্ক: আজ নবান্ন সভাগৃহে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক। বেলা একটায় শুরু হবে এই বৈঠক। বৈঠকে অংশ নিতে শুক্রবার রাতেই শহরে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন:
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে অংশ নেওয়ার কথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক,ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের।
আরও পড়ুন:
নবান্ন সভাঘরে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক পরে অমিত শাহ ও মমতার আলাদা বৈঠকও হতে পারে বলেও খবর। তাতে বেশ কয়েকটি বিষয় তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী। সীমান্তে গোরুপাচার ও বিএসএফ-র 'অতি সক্রিয়তা' নিয়ে আলোচনা হতে পারে। মমতার সঙ্গে বৈঠক সেরে অমিত শাহের যাওয়ার কথা রয়েছে রাজারহাটের বিএসএফ ক্যাম্পে।