পুবের কলম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার সকালেই ইউক্রেন আক্রমণ করেছে রাশিয়া। অবিরাম হামলায় ত্রস্ত ইউক্রেন । রাজধানী কিয়েভ ছেড়ে পালানোর চেষ্টায় অনেক মানুষ। এ দিকে রাশিয়ার হামলার খবর শোনার পরেই চিন্তায় পড়ে গিয়েছেন ভারতের প্যারালিম্পিয়ান অ্যাথলিট শরদ কুমার।
কারণ সেখানে রয়েছেন তাঁর কোচ ইউভেন নিকিতিনি।আরও পড়ুন:
প্রসঙ্গত ২০২১ সালের টোকিও প্যারালিম্পিকে হাই জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছিলেন শরদ। গেমসে তাঁর কোচ ছিলেন ইউভেন। ইউক্রেনের খারকীভ শহরে রয়েছেন কোচ ইউভেন।
যেখানে বৃহস্পতিবার সকালেই হামলা চালিয়েছে রাশিয়ান সেনা। এ দিন সকালেই শরদ টুইট করেছেন ‘একটু আগেই ইউক্রেনে থাকা কোচের সঙ্গে ফোনে কথা বললাম। উনি খুবই উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি জানালেন বাড়িতে বসেই বোমের আওয়াজ পাচ্ছেন। এখন কোচ মাটির নীচে থাকা গ্যারেজে আশ্রয় নেবেন বলে ঠিক করেছেন।’আরও পড়ুন:
টোকিও প্যারালিম্পিকের আগের চার বছরে বিভিন্ন সময়ে খারকীভে অনুশীলন করেছেন শরদ। ছাত্রকে কোচ জানিয়েছেন শরদ যেখানে অনুশীলন করতেন রাশিয়ার হামলায় সেই জায়গাটি এমন ধ্বংস্তুপে পরিণত হয়েছে। এক প্রতিক্রিয়ায় শরদ বলেন ‘এই ধরণের পরিস্থিতির কথা মাথায় রেখেই ইউক্রেণে গ্যরেজ থাকলেই মাটির নীচে টালেন তৈরি করা হয়ে থাকে। কোচ জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে সেই জায়গাটিই সবচেয়ে নিরাপদ। তাই শুনেই আশ্রয় নেবেন তিনি।’ উল্লেখ্য টোকিওতে পদক জেতার পাশাপাশি ২০১৪ এবং ২০১৮ সালে এশিয়ান প্যারা গেমসে সোনা জিতেছেন শরদ।