পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার ৪ দিনের যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিনের গাজায় রাষ্ট্রসংঘ পরিচালিত আরও একটি স্কুলে বোমা বর্ষণ করেছে ইসরাইলের বিমান বাহিনী। এতে ওই স্কুলটিতে আশ্রয় নেওয়া ৩০ জন ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০০ জন।
আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=B8gKYsEv094
আরও পড়ুন:
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস।
গাজার উত্তরপূর্বাঞ্চলীয় শহর জাবালিয়ার শরণার্থী শিবিরের ভেতরে অবস্থিত এই স্কুলটির নাম আবু হোসেন স্কুল। রাষ্ট্রসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফিউজিস স্কুলটি পরিচালনা করে আসছিল।আরও পড়ুন:
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এই হামলার ব্যাপারে কোনও ব্যাখ্যা বা প্রতিক্রিয়া জানায়নি। ফলে এটা এখনও স্পষ্ট নয় যে ঠিক কী কারণে যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টা আগে স্কুলটিতে হামলা চালানো হল।
আরও পড়ুন: