পুবের কলম, ওয়েবডেস্কঃ হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিরে হত্যার চেষ্টা করা হয়েছে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামলাকারীর চেষ্টা ব্যর্থ হয়েছে। হাইতির গোনাইভের শহরের একটি গির্জায় এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে।
সেখানে দেখা গেছে, গুলিবর্ষণের পর পর প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তাঁর নিরাপত্তা দল গাড়ির দিকে ছুটছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই হামলাকারীকে আটকাতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুপক্ষে গুলি বিনিময় হয়। গোলাগুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর ওপর হামলাকারীকে ‘দস্যু ও সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছে তাঁর কার্যালয়। শনিবারের ওই ঘটনার পর হামলাকারীকে ধরতে গ্রেফতার করতে পরোয়ানা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত ৭ জুলাই রাতে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হন দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। ওই হত্যাকাণ্ডের পরে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্লঁদে জোসেফের সঙ্গে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী পদে বসেন অ্যারিয়েল হেনরি। তিনি ক্ষমতায় আসার পর দেশটির অপহরণকারী চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা করেন।
আরও পড়ুন:
মূলত, এই অপহরণকারীরা দেশজুড়ে গ্যাস সরবরাহ ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ নিয়েছে। এর কারণে জ্বালানিসংকটও দেখা দিয়েছে দেশটিতে।
আরও পড়ুন: