১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যালন ডি অরের অষ্টবসু লিওনেল মেসি

পুবের কলম, ওয়েবডেস্ক:  আটে অষ্টবসু। আর আটেই ব্যালন ডি অর। লিওনেল মেসির ক্ষেত্রে এই শব্দবন্ধটি দারুন ভাবে প্রযোজ্য হতে পারে। কারণ ফের একবার তার হাতে উঠে এলো ব্যালন ডি’র। এই নিয়ে আটবার তিনি এই সম্মানের অধিকারী হলেন।

পৃথিবীর অষ্টম আশ্চর্য তো বটেই তিনি। তার সাফল্যের মুকুটে যে আরও একটি পালক যোগ হতে চলেছে তা বেশ কিছুদিন আগে থেকেই অনুমান করা গিয়েছিল। পিএসজি ছেড়ে বিশ্ব ফুটবলের রাজকুমার লিওনেল মেসি যখন আমেরিকায় চলে গেলেন, বুঝিয়ে দিয়ে গেছিলেন এখনো তিনি কত বড় সুপার স্টার। আমেরিকার মেজর সকার লীগ এখন মেসিময়। আর সেই লিও মেসির হাতেই সোমবার রাতে উঠে এলো অষ্টম ব্যালন ডি অর। ২০২৩-২৪ মরশুম শুরু হয়ে গিয়েছে। লিও মেসি আছেন তার ছন্দেই। ইউরোপ থেকে আমেরিকায় গিয়েও তার মহিমা এতোটুকু কমেনি। খেলছেন, খেলাচ্ছেন, গোল করছেন।

আর যে অবদান তিনি বিশ্ব ফুটবলে রেখে যাচ্ছেন তার জুড়ি মেলা ভার। এবারের ব্যালন ডি’অর এর দৌড়ে ছিলেন অনেকেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আরলিং হালান্ড, জুড়ে বোলিংহামরা অনেকেই ছিলেন বেলন ডি অর এর প্রতিযোগী। কিন্তু ক্লাব ফুটবলকে সমৃদ্ধ করলেও, তারা তো তাদের দেশের ফুটবলকে সেভাবে সমৃদ্ধ করতে পারেননি। কিন্তু লিও মেসি তার দেশকে দিয়েছেন বিশ্বকাপ। আর ক্লাব ফুটবলের সঙ্গে সঙ্গে দেশের ফুটবলের হয়ে এমন সাফল্যের কারণেই আরো একবার লিওনেল মেসির হাতে উঠে এলো ব্যালন ডি’অর।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্যালন ডি অরের অষ্টবসু লিওনেল মেসি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, মঙ্গলবার