পুবের কলম, ওয়েবডেস্ক: বড়বাজারে এক প্লাস্টিক ও পিচবোর্ডের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন ছড়িয়েছে গুদাম সংলগ্ন আরও দুটি বাড়িতে। পুলিশ সূত্রে খবর, বড়বাজারের নাখোদা মসজিদের পাশে ঘিঞ্জি এলাকায় এক গুদামে আগুন লাগে। ভোর ৫টা নাগাদ আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন।
পরে আরও ৩টি ইঞ্জিন পৌঁছয়। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন দমকল মন্ত্রী সুজিত বসু এবং মেয়র ফিরহাদ হাকিম।আরও পড়ুন:
দমকলমন্ত্রী জানিয়েছেন, আগুন আপাতত নিয়ন্ত্রণে। এখন কুলিং প্রসেস চলছে।
যে দুটি বাড়িতে আগুন ছড়িয়েছে সেখানকার বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এদিকে এলাকাবাসীদের অভিযোগ, গুদামটি বেআইনিভবে তৈরি। বহু দাহ্য পদার্থ মজুত ছিল ওই গুদামে।