১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রিয়াল বেতিসের কাছে হার বার্সেলোনার

পুবের কলম ওয়েবডেস্কঃ ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রতিপক্ষ রিয়াল বেতিসের কাছে ০-১ গোলের ব্যবধানে হারল বার্সেলোনা। কোচ হিসেবে জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর লিগে টানা দুই জয়ে ভালো কিছুর আভাস দিয়েছিল বার্সেলোনা। কিন্তু ঘরের মাঠে এমন সাদামাটা পারফরম্যান্স যেন কাতালান ক্লাবটির হতাশাই বাড়ালো।

ছন্দ খুঁজে ফেরা দলটি ৩৩তম মিনিটে খায় ধাক্কা। প্রতিপক্ষের জোরালো শটে মাথায় আঘাত পেয়ে মাঠে কিছুক্ষণ পড়ে থাকেন তরুণ মিডফিল্ডার গাভি। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি। তার বদলি হিসেবে নামেন তরুণ মিডফিল্ডার রিকি পুইগ। প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিতে পারেনি বেতিসও।

আরও পড়ুন: অবিশ্বাস্য ঘুরে দাঁড়িয়ে জয় বার্সেলোনার

৪৫তম মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট করে তারা। সতীর্থের ক্রস ডি-বক্সে দারুণ পজিশনে পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি আইতর রুইবাল। ৫২তম মিনিটে বার্সেলোনার জালে বলও পাঠান রুইবাল। তবে অফসাইডে ছিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। আক্রমণের ধার বাড়াতে ৫৮তম মিনিটে জোড়া পরিবর্তন আনে বার্সেলোনা।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বার্সেলোনা

কুটিনহোকে বসিয়ে উসমান ডেম্বেলে ও নিকো গঞ্জালেজের জায়গায় ফ্রেংকি ডি ইয়ংকে নামান কোচ। ৭৭তম মিনিটে একক প্রচেষ্টায় আশা জাগালেও লক্ষ্যভ্রষ্ট শটে শেষ পর্যন্ত হতাশ করেন ডেম্বেলে। বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি বার্সা। ফলে ন্যু ক্যাম্পে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে তারা। দারুণ এই জয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠেছে বেতিস। বার্সেলোনা ২৩ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে।

আরও পড়ুন: বিলবাওকে বড় ব্যবধানে উড়িয়ে দিল বার্সেলোনা

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রিয়াল বেতিসের কাছে হার বার্সেলোনার

আপডেট : ৫ ডিসেম্বর ২০২১, রবিবার