১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করল বার্সেলোনা

পুবের কলম ওয়েবডেস্কঃ ধৈর্যের বাধ ভাঙলো বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল তারা। শেষ ম্যাচে বার্সা প্রতিপক্ষ রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলে হার স্কীকার  করার পর ক্লাবের সভাপতি জুয়ান লাপোর্তা কোচকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। কোম্যান চাকরি হারাতে পারেন, সেই গুঞ্জন অনেকদিন ধরে চলছিল।

আরও পড়ুন: অবিশ্বাস্য ঘুরে দাঁড়িয়ে জয় বার্সেলোনার

তবে গত রবিবার এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারের পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। রায়ো ভায়েকানোর বিপক্ষে হারে কোম্যানের ভাগ্য ঠিক হয়ে যায়। কোম্যান বার্সার কিংবদন্তি ফুটবলার হিসেবে সুনাম থাকলেও কোচিং কেরিয়ারে একদমই ফ্লপ। ২০২০ সালের ১৯ আগস্ট বার্সার দায়িত্ব নেওয়ার পর ডাগআউটে দাঁড়িয়ে ৬৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। সফলতা বলতে একমাত্র কোপা দেল রে’র শিরোপা। লা লিগায় তাঁর কোচিংয়ে ১০ ম্যাচে মাত্র ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার নয় নম্বরে আছে বার্সা। চ্যাম্পিয়নস লিগেও অবস্থা খুব একটা ভালো না।

আরও পড়ুন: ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বার্সেলোনা

আরও পড়ুন: বিলবাওকে বড় ব্যবধানে উড়িয়ে দিল বার্সেলোনা
ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করল বার্সেলোনা

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার